সমুদ্রবেলা
  • সংবাদ
  • মতামত
  • খেলাধুলা
  • সংস্কৃতি
  • জীবনধারা
  • ই-পেপার
সমুদ্রবেলা-কে সহযোগিতা করুন
নিউজলেটারঅবদান রাখুন
লগইন
  • সংবাদ
  • মতামত
  • খেলাধুলা
  • সংস্কৃতি
  • জীবনধারা
  • ই-পেপার
সমুদ্রবেলা
সমুদ্রবেলা

বস্তুনিষ্ঠ সংবাদের গর্বিত সারথি

সম্পাদকঃ কামাল হোসেন আজাদ

মেরি ভবন, ভোলাবাবুর পেট্রোল পাম্পের পাশে, প্রধান সড়ক, কক্সবাজার। যোগাযোগ- 01731227807 মেইল- samudrabelabd@gmail.com.

সামাজিক মাধ্যমের সাথে থাকুন

বিভাগসমূহ

  • |সংবাদ
  • |মতামত
  • |খেলাধুলা
  • |সংস্কৃতি
  • |জীবনধারা

আমাদের সম্পর্কে

  • আমাদের কথা
  • যোগাযোগ
  • অভিযোগ
  • শর্তাবলী

সহায়তা

  • আমাদের সহযোগিতা করুন
  • নিউজলেটার
  • ই-পেপার
  • বিজ্ঞাপন দিন

© 2026 সমুদ্রবেলা মিডিয়া গ্রুপ। সর্বস্বত্ব সংরক্ষিত।

গোপনীয়তা নীতিকুকিজ নীতিঅ্যাক্সেসযোগ্যতা
    জাতীয়

    ডেস্ক রিপোর্ট সমুদ্রবেলা।

    2026-10-12T11:20:01.000000Z

    পড়তে পারেন

    1

    টেকনাফে দেড় লাখ ইয়াবাসহ ৩ রোহিঙ্গা মাদক কারবারি গ্রেপ্তার

    2

    কক্সবাজারে যাত্রীবাহী বাসে ২৬ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

    3

    সুগন্ধা বিচ থেকে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

    4

    নাইক্ষ্যংছড়িতে ৭ লাখ ৭২ হাজার টাকার সিমেন্ট, সার ও অবৈধ কাঠ আটক

    5

    কক্সবাজারে দেশীয় অস্ত্রসহ ছিনতাইয়ের প্রস্তুতিকালে গ্রেপ্তার ১

    6

    উখিয়ায় ১ লাখ ইয়াবাসহ দুইজন আটক

    ষড়যন্ত্র করে জনগণের ভোটাধিকার কেড়ে নেওয়া যাবে না: আমান উল্লাহ আমান

    ষড়যন্ত্র করে জনগণের ভোটাধিকার কেড়ে নেওয়া যাবে না: আমান উল্লাহ আমান
    সিরাজগঞ্জের উল্লাপাড়ায় নব্বইয়ের গণ-অভ্যুত্থানে শহীদ নাজির উদ্দিন জেহাদের কবর জিয়ারত শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সংসদ সদস্য আমান উল্লাহ আমান।

    নিজস্ব প্রতিবেদক::

    বাংলাদেশ যখন কূটনৈতিকভাবে সাফল্য অর্জন করছে এবং বিভিন্ন ক্ষেত্রে এগিয়ে যাচ্ছে, তখনই দেশকে নিয়ে ষড়যন্ত্র শুরু হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সংসদ সদস্য আমান উল্লাহ আমান। তিনি বলেন, গুপ্ত ও ফ্যাসিবাদী শক্তি দেশে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করছে। তবে রক্তের বিনিময়ে প্রতিষ্ঠিত জনগণের ভোটাধিকার কোনোভাবেই হারাতে দেওয়া হবে না।

    সোমবার (১২ অক্টোবর) দুপুরে সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার নবগ্রাম এলাকায় নব্বইয়ের গণ-অভ্যুত্থানে শহীদ নাজির উদ্দিন জেহাদের কবর জিয়ারত শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

    আমান উল্লাহ আমান বলেন, শহীদ জেহাদের আত্মত্যাগের বিনিময়ে দেশ যে গণতন্ত্র ফিরে পেয়েছিল, সেই অর্জন ধরে রাখতে হবে। বাংলাদেশের মানুষ কোনো ষড়যন্ত্র মেনে নেবে না। গণতন্ত্র প্রতিষ্ঠায় প্রধানমন্ত্রী তারেক রহমান কাজ করে যাচ্ছেন।

    বিএনপির এই নেতা আরও বলেন, গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে শহীদ নাজির উদ্দিন জেহাদ রক্ত দিয়েছেন। কিন্তু গত ১৭ বছরে গণতন্ত্রের অগ্রযাত্রা বারবার বাধাগ্রস্ত হয়েছে। পরে আবারও আন্দোলনে নামতে হয়েছে। লন্ডন থেকে তারেক রহমান সেই আন্দোলনে নেতৃত্ব দিয়ে এক দফার দাবিতে নিয়ে যান।

    তিনি বলেন, এম ইলিয়াস আলী ও চৌধুরী আলমসহ অনেকে গুম হয়েছেন এবং হাজারো ছাত্র-জনতা শহীদ হয়েছেন। সর্বশেষ ২০২৪ সালের জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থানে আবু সাঈদসহ অনেকে প্রাণ দিয়েছেন। তাঁদের আত্মত্যাগের বিনিময়ে দেশ স্বৈরাচারমুক্ত হয়েছে এবং নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সেই নির্বাচনে জনগণ তারেক রহমানকে বেছে নিয়েছে বলে মন্তব্য করেন তিনি।

    কবর জিয়ারত কর্মসূচিতে বিএনপির যুগ্ম মহাসচিব নাজিম উদ্দীন আলম, সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান বাবুল, হাবিবুর রহমান হাবিব, খন্দকার লুৎফর রহমান এবং সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চুসহ দলের স্থানীয় ও কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন। এ সময় শহীদ নাজির উদ্দিন জেহাদের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়।

    সম্পর্কিত খবর

    | জাতীয়
    প্রকল্প বাস্তবায়নে সময়সীমা ও স্বচ্ছতা নিশ্চিতের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর
    ১০:৪৯ AM
    | জাতীয়
    লুণ্ঠিত ও অবৈধ অস্ত্র উদ্ধারে নতুন পুরস্কার ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর
    ১১:৩৮ AM
    | জাতীয়
    সেপ্টেম্বরের মধ্যেই স্থানীয় সরকার নির্বাচনের তফসিল: সিইসি
    ৩:৪১ PM
    | জাতীয়
    ধাওয়া খেয়ে ফেলে যাওয়া বিএসএফের অস্ত্র-ওয়াকিটকি ফেরত দিল বিজিবি
    ১২:২৪ PM
    | জাতীয়
    পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক পূর্ণমন্ত্রী, দুই প্রতিমন্ত্রী
    ২:৩০ PM

    সংবাদ খুঁজুন