সমুদ্রবেলা
  • সংবাদ
  • মতামত
  • খেলাধুলা
  • সংস্কৃতি
  • জীবনধারা
সমুদ্রবেলা-কে সহযোগিতা করুন
নিউজলেটারঅবদান রাখুন
লগইন
  • সংবাদ
  • মতামত
  • খেলাধুলা
  • সংস্কৃতি
  • জীবনধারা
সমুদ্রবেলা
সমুদ্রবেলা

বস্তুনিষ্ঠ সংবাদের গর্বিত সারথি

সম্পাদকঃ কামাল হোসেন আজাদ

মেরি ভবন, ভোলাবাবুর পেট্রোল পাম্পের পাশে, প্রধান সড়ক, কক্সবাজার। যোগাযোগ- 01731227807 মেইল- samudrabelabd@gmail.com.

সামাজিক মাধ্যমের সাথে থাকুন

বিভাগসমূহ

  • |সংবাদ
  • |মতামত
  • |খেলাধুলা
  • |সংস্কৃতি
  • |জীবনধারা

আমাদের সম্পর্কে

  • আমাদের কথা
  • যোগাযোগ
  • অভিযোগ
  • শর্তাবলী

সহায়তা

  • আমাদের সহযোগিতা করুন
  • নিউজলেটার
  • বিজ্ঞাপন দিন

© 2026 সমুদ্রবেলা মিডিয়া গ্রুপ। সর্বস্বত্ব সংরক্ষিত।

গোপনীয়তা নীতিকুকিজ নীতিঅ্যাক্সেসযোগ্যতা
    কক্সবাজার

    ডেস্ক রিপোর্ট সমুদ্রবেলা।

    2026-08-26T10:55:25.000000Z

    পড়তে পারেন

    1

    সুপরিকল্পিতভাবে রোহিঙ্গা সংকট জিইয়ে রাখা হয়েছে

    2

    উখিয়ায় ৬ বস্তা ইউরিয়া সার ও ২০ লিটার সয়াবিন তেলসহ দুইজন আটক

    3

    কক্সবাজারে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ইসলামী ছাত্র আন্দোলন

    4

    সেপ্টেম্বরের মধ্যেই স্থানীয় সরকার নির্বাচনের তফসিল: সিইসি

    5

    টেকনাফে র‌্যাবের চেকপোস্টে এক লাখ ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

    6

    ধামরাইয়ের শংকর হত্যা মামলার প্রধান আসামি কক্সবাজারে গ্রেপ্তার

    লিংক রোডে সোলাইমান ধলু হত্যা: ওয়ারেন্টভুক্ত আসামি হাছন গ্রেপ্তার

    লিংক রোডে সোলাইমান ধলু হত্যা: ওয়ারেন্টভুক্ত আসামি হাছন গ্রেপ্তার
    লিংক রোডে সোলাইমান ধলু হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি হাছনকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১৫।

    কক্সবাজারের লিংক রোডে চাঞ্চল্যকর সোলাইমান ধলু হত্যা মামলার এজাহারনামীয় ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি হাছনকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১৫। মঙ্গলবার (২৫ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে লিংক রোডের একটি পেট্রোল পাম্প সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

    গ্রেপ্তার হাছন (৩২) কক্সবাজার সদর উপজেলার ঝিলংজার মুহুরীপাড়া বিসিক এলাকার শহিবুল্লাহ ওরফে কালুর ছেলে।

    র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৫-এর কক্সবাজার ব্যাটালিয়ন সদর কোম্পানির একটি দল লিংক রোড এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় সোলাইমান ধলু হত্যা মামলার এজাহারনামীয় ওয়ারেন্টভুক্ত আসামি হাছনকে গ্রেপ্তার করা হয়।

    প্রাথমিকভাবে জানা যায়, লিংক রোড এলাকায় সোলাইমান ধলু (৪৫) নামের এক ব্যক্তিকে প্রতিপক্ষের লোকজন মারধর ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার পর গলায় ফাঁস দিয়ে গাছের সঙ্গে ঝুলিয়ে রাখে বলে অভিযোগ ওঠে। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। হত্যাকাণ্ডের প্রতিবাদে স্থানীয়রা চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক অবরোধ এবং কয়েকটি যানবাহন ভাঙচুর করেন। পরে আইনশৃঙ্খলা বাহিনীর আশ্বাসে অবরোধ প্রত্যাহার করা হয়।

    এ ঘটনায় কক্সবাজার সদর থানায় হত্যা মামলা করা হয়। মামলার বিচারিক কার্যক্রমের ধারাবাহিকতায় আদালত হাছনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। এরপর থেকে তিনি গ্রেপ্তার এড়াতে আত্মগোপনে ছিলেন বলে জানিয়েছে র‌্যাব।

    গ্রেপ্তার হাছনের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে কক্সবাজার সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

    সম্পর্কিত খবর

    | কক্সবাজার
    উখিয়ায় ৬ বস্তা ইউরিয়া সার ও ২০ লিটার সয়াবিন তেলসহ দুইজন আটক
    ১:৪৯ PM
    | কক্সবাজার
    কক্সবাজারে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ইসলামী ছাত্র আন্দোলন
    ১:৪৬ PM
    | কক্সবাজার
    টেকনাফে র‌্যাবের চেকপোস্টে এক লাখ ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
    ১:০৮ PM
    | কক্সবাজার
    ধামরাইয়ের শংকর হত্যা মামলার প্রধান আসামি কক্সবাজারে গ্রেপ্তার
    ১০:৪৫ AM
    | কক্সবাজার
    কক্সবাজার সৈকতে গোসলে নেমে পর্যটকের মৃত্যু, নিখোঁজ আরও একজন
    ১১:৩৫ AM

    সংবাদ খুঁজুন