রামুর চাকমারকুলের উমখালী ব্রীজ সংলগ্ন এলাকা থেকে সম্পূর্ণ অবৈধ ভাবে বালু উত্তোলন করে যাচ্ছে কথিত চাচা-ভাতিজার একটি সিন্ডিকেট। নিয়মনীতি উপেক্ষো করে দীর্ঘদিন ধরে এভাবে বালু উত্তোলন করায় পরিবেশ বিপর্যয় সহ নানামুখী সংকট তৈরি হতে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা।
খোঁজ নিয়ে জানা যায়- চাকমারকুল ইউনিয়নের ২নং ওয়ার্ডের জাহাঙ্গির আলম এবং তার ভাতিজা ইবসানুল আলম জিম খননযন্ত্র স্থাপন করে একাধিক পয়েন্ট হতে বালু উত্তোলন করে বাণিজ্যিক ভাবে বিক্রি করে আসছে। যার ফলে শুধু সরকারী সম্পদ আত্মসাৎই নয় পাশাপাশি পরিবেশ বিপর্যয়ও ডেকে আনছে বলে স্থানীয়দের অভিযোগ।
এছাড়াও গুরুত্বর অভিযোগ রয়েছে- তাদের ব্যাপারে স্থানীয় সংবাদ মাধ্যমগুলোতে একাধিকবার প্রতিবেদন প্রকাশ হলেও কোনো ব্যবস্থা নেয়নি প্রশাসন। পাশাপাশি অন্যান্য অবৈধ বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে আইন প্রয়োগ করা হলেও কথিত এই চাচা-ভাতিজা সিন্ডিকেটের বিরুদ্ধে প্রশাসন বরাবরের মতো নিরব রয়েছে।
এব্যাপারে সংশ্লিষ্ট কর্তাব্যাক্তিদের ভূমিকা ও বক্তব্য জানার চেষ্টা করছে সমুদ্রবেলা। বক্তব্য পাওয়া গেলে তা এখানে যুক্ত করে আরও বিস্তারিত প্রতিবেদন প্রকাশ করা হবে।

