সমুদ্রবেলা
  • সংবাদ
  • মতামত
  • খেলাধুলা
  • সংস্কৃতি
  • জীবনধারা
  • ই-পেপার
সমুদ্রবেলা-কে সহযোগিতা করুন
নিউজলেটারঅবদান রাখুন
লগইন
  • সংবাদ
  • মতামত
  • খেলাধুলা
  • সংস্কৃতি
  • জীবনধারা
  • ই-পেপার
সমুদ্রবেলা
সমুদ্রবেলা

বস্তুনিষ্ঠ সংবাদের গর্বিত সারথি

সম্পাদকঃ কামাল হোসেন আজাদ

মেরি ভবন, ভোলাবাবুর পেট্রোল পাম্পের পাশে, প্রধান সড়ক, কক্সবাজার। যোগাযোগ- 01731227807 মেইল- samudrabelabd@gmail.com.

সামাজিক মাধ্যমের সাথে থাকুন

বিভাগসমূহ

  • |সংবাদ
  • |মতামত
  • |খেলাধুলা
  • |সংস্কৃতি
  • |জীবনধারা

আমাদের সম্পর্কে

  • আমাদের কথা
  • যোগাযোগ
  • অভিযোগ
  • শর্তাবলী

সহায়তা

  • আমাদের সহযোগিতা করুন
  • নিউজলেটার
  • ই-পেপার
  • বিজ্ঞাপন দিন

© 2026 সমুদ্রবেলা মিডিয়া গ্রুপ। সর্বস্বত্ব সংরক্ষিত।

গোপনীয়তা নীতিকুকিজ নীতিঅ্যাক্সেসযোগ্যতা
    কক্সবাজার

    ডেস্ক রিপোর্ট সমুদ্রবেলা।

    2026-09-15T10:00:49.000000Z

    পড়তে পারেন

    1

    সিলিকন ভ্যালিতে এআই ডেটা সেন্টার নির্মাণে স্থানীয়দের বাধা

    2

    জেলের ছদ্মবেশে ইয়াবা পাচার, টেকনাফে ১০ হাজার ইয়াবাসহ তরুণ আটক

    3

    উখিয়ায় ৩ লাখ ১০ হাজার ইয়াবাসহ একজন আটক

    4

    প্রকল্প বাস্তবায়নে সময়সীমা ও স্বচ্ছতা নিশ্চিতের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

    5

    কক্সবাজারে পুলিশের বিশেষ অভিযান, ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ২১

    6

    দলীয় দাসত্বের মনোনয়ন বাণিঞ্জ্য বনাম গণআকাঙ্ক্ষার রাজনীতি

    উখিয়ায় ১ লাখ ৪০ হাজার ইয়াবাসহ দুই পাচারকারী আটক

    উখিয়ায় ১ লাখ ৪০ হাজার ইয়াবাসহ দুই পাচারকারী আটক
    উখিয়ায় ৬৪ বিজিবির অভিযানে ১ লাখ ৪০ হাজার পিস ইয়াবাসহ আটক দুই পাচারকারী ও উদ্ধার করা ইয়াবা।

    উখিয়া প্রতিনিধি:

    কক্সবাজারের উখিয়ায় মিয়ানমার সীমান্ত থেকে ইয়াবা পাচারের সময় দুই ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় তাদের কাছ থেকে ১ লাখ ৪০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।

    মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) ভোর ৫টা ১০ মিনিটের দিকে উখিয়ার সীমান্তবর্তী আনজুমানপাড়া এলাকায় ৬৪ বিজিবির পালংখালী বিওপির বিশেষ টহল দল অভিযান চালিয়ে তাদের আটক করে।

    আটকরা হলেন—উখিয়ার আনজুমানপাড়া গ্রামের মৃত বশির আহমেদের ছেলে মো. নুর ইসলাম (২৫) এবং এফডিএমএন ক্যাম্প-১৫-এর বাসিন্দা মৃত হাচানের ছেলে মো. হারেস (২০)।

    ৬৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

    বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পালংখালী বিওপির বিশেষ টহল দল আনজুমানপাড়া পানির পয়েন্টের উত্তর পাশে বাবুলের ঘেরের দক্ষিণ পাশের বেড়িতে অবস্থান নেয়। ভোরে মিয়ানমার দিক থেকে ব্যাগ হাতে দুই ব্যক্তিকে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করতে দেখে বিজিবি সদস্যরা তাদের চ্যালেঞ্জ করেন।

    এ সময় তারা দৌড়ে পালানোর চেষ্টা করলে বিজিবি সদস্যরা নুর ইসলাম ও হারেসকে আটক করেন। পরে তাদের হাতে থাকা পলিব্যাগ তল্লাশি করে খাকি রঙের প্যাকেটে মোড়ানো নীল রঙের ১৪ কার্টন থেকে মোট ১ লাখ ৪০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

    বিজিবির দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা মিয়ানমার সীমান্ত থেকে ইয়াবা সংগ্রহ করে বেশি দামে বিক্রির উদ্দেশ্যে বহন করার কথা স্বীকার করেছেন।

    ৬৪ বিজিবির অধিনায়ক বলেন, মাদক সরবরাহকারী ও এর সঙ্গে জড়িত চোরাকারবারীদের শনাক্ত করে আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে। সীমান্ত নিরাপত্তার পাশাপাশি মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে।

    সম্পর্কিত খবর

    | কক্সবাজার
    জেলের ছদ্মবেশে ইয়াবা পাচার, টেকনাফে ১০ হাজার ইয়াবাসহ তরুণ আটক
    ১১:২৪ AM
    | কক্সবাজার
    উখিয়ায় ৩ লাখ ১০ হাজার ইয়াবাসহ একজন আটক
    ১১:১১ AM
    | কক্সবাজার
    কক্সবাজারে পুলিশের বিশেষ অভিযান, ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ২১
    ৪:৪৪ PM
    | কক্সবাজার
    সাবেক পুলিশ সুপার আপেল মাহমুদ সাময়িক বরখাস্ত
    ৮:৪৭ AM
    | কক্সবাজার
    কক্সবাজারে স্বর্ণালংকার ও মোবাইল চুরির অভিযোগে কিশোর গৃহকর্মী আটক
    ১:১৪ PM

    সংবাদ খুঁজুন