সমুদ্রবেলা
  • সংবাদ
  • মতামত
  • খেলাধুলা
  • সংস্কৃতি
  • জীবনধারা
  • ই-পেপার
সমুদ্রবেলা-কে সহযোগিতা করুন
নিউজলেটারঅবদান রাখুন
লগইন
  • সংবাদ
  • মতামত
  • খেলাধুলা
  • সংস্কৃতি
  • জীবনধারা
  • ই-পেপার
সমুদ্রবেলা
সমুদ্রবেলা

বস্তুনিষ্ঠ সংবাদের গর্বিত সারথি

সম্পাদকঃ কামাল হোসেন আজাদ

মেরি ভবন, ভোলাবাবুর পেট্রোল পাম্পের পাশে, প্রধান সড়ক, কক্সবাজার। যোগাযোগ- 01731227807 মেইল- samudrabelabd@gmail.com.

সামাজিক মাধ্যমের সাথে থাকুন

বিভাগসমূহ

  • |সংবাদ
  • |মতামত
  • |খেলাধুলা
  • |সংস্কৃতি
  • |জীবনধারা

আমাদের সম্পর্কে

  • আমাদের কথা
  • যোগাযোগ
  • অভিযোগ
  • শর্তাবলী

সহায়তা

  • আমাদের সহযোগিতা করুন
  • নিউজলেটার
  • ই-পেপার
  • বিজ্ঞাপন দিন

© 2026 সমুদ্রবেলা মিডিয়া গ্রুপ। সর্বস্বত্ব সংরক্ষিত।

গোপনীয়তা নীতিকুকিজ নীতিঅ্যাক্সেসযোগ্যতা
    কক্সবাজার

    ডেস্ক রিপোর্ট সমুদ্রবেলা।

    2026-09-17T11:24:21.000000Z

    পড়তে পারেন

    1

    সিলিকন ভ্যালিতে এআই ডেটা সেন্টার নির্মাণে স্থানীয়দের বাধা

    2

    উখিয়ায় ৩ লাখ ১০ হাজার ইয়াবাসহ একজন আটক

    3

    প্রকল্প বাস্তবায়নে সময়সীমা ও স্বচ্ছতা নিশ্চিতের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

    4

    কক্সবাজারে পুলিশের বিশেষ অভিযান, ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ২১

    5

    দলীয় দাসত্বের মনোনয়ন বাণিঞ্জ্য বনাম গণআকাঙ্ক্ষার রাজনীতি

    6

    সাবেক পুলিশ সুপার আপেল মাহমুদ সাময়িক বরখাস্ত

    জেলের ছদ্মবেশে ইয়াবা পাচার, টেকনাফে ১০ হাজার ইয়াবাসহ তরুণ আটক

    জেলের ছদ্মবেশে ইয়াবা পাচার, টেকনাফে ১০ হাজার ইয়াবাসহ তরুণ আটক
    টেকনাফের হোয়াইক্যং সীমান্তে জেলের ছদ্মবেশে পাচারের সময় ১০ হাজার পিস ইয়াবাসহ আটক মো. শফিউল আলম।

    টেকনাফ প্রতিনিধি: কক্সবাজারের টেকনাফে জেলের ছদ্মবেশে ইয়াবা পাচারের সময় ১০ হাজার পিস ইয়াবাসহ মো. শফিউল আলম (১৮) নামে এক তরুণকে আটক করেছে ৬৪ বিজিবির হোয়াইক্যং বিওপির বিশেষ টহল দল।

    বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে সীমান্তবর্তী কেরেঙ্গোঘোনা পোস্ট-১-এর কাছে সোয়েবের মাছের ঘেরের পাশ থেকে তাকে আটক করা হয়।

    আটক শফিউল আলম টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের মরিরগুনা ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তিনি মো. রাশেদ আহমেদের ছেলে।

    ৬৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম, জি বিষয়টি নিশ্চিত করেছেন।

    বিজিবি জানায়, নিয়মিত টহলের সময় হোয়াইক্যং বিওপির বিশেষ টহল দল সীমান্তবর্তী এলাকায় একজন ব্যক্তিকে কারেন্ট জাল হাতে মিয়ানমার দিক থেকে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করতে দেখে সন্দেহ করে। ওই ব্যক্তি জেলের ছদ্মবেশে ছিল বলে বিজিবির দাবি।

    পরে বিজিবি সদস্যরা তাকে চ্যালেঞ্জ করলে তিনি দৌড়ে পালানোর চেষ্টা করেন। এ সময় তাকে আটক করা হয়। তল্লাশি চালিয়ে তার হাতে থাকা কারেন্ট জালের ভেতর থেকে খাকি রঙের প্যাকেটে মোড়ানো একটি কার্টনে ১০ হাজার পিস নীল রঙের ইয়াবা ট্যাবলেট, একটি মোবাইল ফোন ও কারেন্ট জাল উদ্ধার করা হয়।

    বিজিবির দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক শফিউল আলম মিয়ানমার সীমান্ত থেকে ইয়াবা সংগ্রহ করে অধিক দামে বিক্রির উদ্দেশ্যে বহন করার কথা স্বীকার করেছেন।

    ৬৪ বিজিবির অধিনায়ক জানান, মাদক সরবরাহকারী ও চোরাচালানের সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে। সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

    আটক ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

    সম্পর্কিত খবর

    | কক্সবাজার
    উখিয়ায় ৩ লাখ ১০ হাজার ইয়াবাসহ একজন আটক
    ১১:১১ AM
    | কক্সবাজার
    কক্সবাজারে পুলিশের বিশেষ অভিযান, ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ২১
    ৪:৪৪ PM
    | কক্সবাজার
    সাবেক পুলিশ সুপার আপেল মাহমুদ সাময়িক বরখাস্ত
    ৮:৪৭ AM
    | কক্সবাজার
    কক্সবাজারে স্বর্ণালংকার ও মোবাইল চুরির অভিযোগে কিশোর গৃহকর্মী আটক
    ১:১৪ PM
    | কক্সবাজার
    উখিয়ায় ১ লাখ ৪০ হাজার ইয়াবাসহ দুই পাচারকারী আটক
    ১০:০০ AM

    সংবাদ খুঁজুন