সমুদ্রবেলা
  • সংবাদ
  • মতামত
  • খেলাধুলা
  • সংস্কৃতি
  • জীবনধারা
  • ই-পেপার
সমুদ্রবেলা-কে সহযোগিতা করুন
নিউজলেটারঅবদান রাখুন
লগইন
  • সংবাদ
  • মতামত
  • খেলাধুলা
  • সংস্কৃতি
  • জীবনধারা
  • ই-পেপার
সমুদ্রবেলা
সমুদ্রবেলা

বস্তুনিষ্ঠ সংবাদের গর্বিত সারথি

সম্পাদকঃ কামাল হোসেন আজাদ

মেরি ভবন, ভোলাবাবুর পেট্রোল পাম্পের পাশে, প্রধান সড়ক, কক্সবাজার। যোগাযোগ- 01731227807 মেইল- samudrabelabd@gmail.com.

সামাজিক মাধ্যমের সাথে থাকুন

বিভাগসমূহ

  • |সংবাদ
  • |মতামত
  • |খেলাধুলা
  • |সংস্কৃতি
  • |জীবনধারা

আমাদের সম্পর্কে

  • আমাদের কথা
  • যোগাযোগ
  • অভিযোগ
  • শর্তাবলী

সহায়তা

  • আমাদের সহযোগিতা করুন
  • নিউজলেটার
  • ই-পেপার
  • বিজ্ঞাপন দিন

© 2026 সমুদ্রবেলা মিডিয়া গ্রুপ। সর্বস্বত্ব সংরক্ষিত।

গোপনীয়তা নীতিকুকিজ নীতিঅ্যাক্সেসযোগ্যতা
    কক্সবাজার

    ডেস্ক রিপোর্ট সমুদ্রবেলা।

    2026-10-26T12:37:33.000000Z

    পড়তে পারেন

    1

    টেকনাফে আলোচিত বোন হত্যা মামলার পলাতক প্রধান আসামি গ্রেপ্তার

    2

    এবার বরিশালে নৌপুলিশের গুলিতে জেলে নিহত

    3

    নাইক্ষ্যংছড়িতে ইয়াবা ও মোটরসাইকেলসহ আটক ২, জব্দ মোবাইল ফোন

    4

    ইনানীতে মাটি খুঁড়তেই আগুনের কুণ্ডলী, গ্যাসের উপস্থিতির শঙ্কা: আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের তিন ইউনিট

    5

    উখিয়া সীমান্তে ১ লাখ পিস ইয়াবা উদ্ধার, নাফ নদী পেরিয়ে পালাল দুই ব্যক্তি

    6

    কক্সবাজারে ৭ হাজার পিস ইয়াবাসহ নারী গ্রেপ্তার

    উখিয়া সীমান্তে ৮০ হাজার পিস ইয়াবা উদ্ধার, নাফ নদী পেরিয়ে পালাল চোরাকারবারি

    উখিয়া সীমান্তে ৮০ হাজার পিস ইয়াবা উদ্ধার, নাফ নদী পেরিয়ে পালাল চোরাকারবারি
    উখিয়ার পালংখালী সীমান্তে ৬৪ বিজিবির বিশেষ অভিযানে মালিকবিহীন ৮০ হাজার পিস ইয়াবা উদ্ধার। সোমবার (২৬ অক্টোবর) সকালে বিজিবির উপস্থিতি টের পেয়ে নাফ নদী পেরিয়ে মিয়ানমারে পালিয়ে যায় এক ব্যক্তি।

    নিজস্ব প্রতিবেদক | সমুদ্র বেলা

    কক্সবাজারের উখিয়া সীমান্তে বিশেষ অভিযান চালিয়ে মালিকবিহীন ৮০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সোমবার (২৬ অক্টোবর) সকাল ৯টার দিকে উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি)-এর অধীনস্থ পালংখালী বিওপির বিশেষ টহল দল এ অভিযান পরিচালনা করে।

    ৬৪ বিজিবির অধিনায়ক বিষয়টি নিশ্চিত করেন।

    বিজিবি সূত্রে জানা যায়, সোমবার সকাল আনুমানিক ৯টার দিকে পালংখালী বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় বাংলাদেশের অভ্যন্তরে গুইজ্জা খালের পশ্চিম পাশে মিয়ানমার থেকে এক ব্যক্তিকে পোটলা হাতে প্রবেশ করতে দেখে বিজিবির বিশেষ টহল দল। এ সময় টহল দল তাকে চ্যালেঞ্জ করলে পোটলাটি ফেলে নাফ নদীতে ঝাঁপ দেন ওই ব্যক্তি। পরে সাঁতরে মিয়ানমারের দিকে পালিয়ে যান তিনি।

    পরবর্তী সময়ে বিজিবি সদস্যরা ফেলে যাওয়া পোটলাটি তল্লাশি করে খাকি রঙের প্যাকেটে মোড়ানো নীল রঙের বায়ুরোধী আটটি কাট থেকে আনুমানিক ৮০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেন। ঘটনাস্থল ও আশপাশে তল্লাশি চালিয়ে আর কোনো অবৈধ মালামাল পাওয়া যায়নি।

    পালিয়ে যাওয়া ব্যক্তিকে আটকের জন্য ঘটনাস্থল ও পার্শ্ববর্তী এলাকায় চিরুনি অভিযান পরিচালনা করা হলেও তাকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।

    উখিয়া বিজিবির অধিনায়ক জানান, মাদক সরবরাহকারী ও চোরাচালানের সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। সীমান্ত নিরাপত্তা রক্ষার পাশাপাশি মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে।

    উল্লেখ্য, কক্সবাজার রিজিয়নের রামু সেক্টরের অধীনে দায়িত্ব পালনকারী উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) সীমান্ত নিরাপত্তা রক্ষা এবং মাদকসহ বিভিন্ন ধরনের অবৈধ কার্যক্রম প্রতিরোধে অভিযান পরিচালনা করে আসছে।

    সম্পর্কিত খবর

    | কক্সবাজার
    টেকনাফে আলোচিত বোন হত্যা মামলার পলাতক প্রধান আসামি গ্রেপ্তার
    ৯:৫১ AM
    | কক্সবাজার
    এবার বরিশালে নৌপুলিশের গুলিতে জেলে নিহত
    ১২:১২ PM
    | কক্সবাজার
    নাইক্ষ্যংছড়িতে ইয়াবা ও মোটরসাইকেলসহ আটক ২, জব্দ মোবাইল ফোন
    ১০:২০ AM
    | কক্সবাজার
    ইনানীতে মাটি খুঁড়তেই আগুনের কুণ্ডলী, গ্যাসের উপস্থিতির শঙ্কা: আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের তিন ইউনিট
    ১০:২৫ AM
    | কক্সবাজার
    উখিয়া সীমান্তে ১ লাখ পিস ইয়াবা উদ্ধার, নাফ নদী পেরিয়ে পালাল দুই ব্যক্তি
    ১২:৩১ PM

    সংবাদ খুঁজুন