সমুদ্রবেলা
  • সংবাদ
  • মতামত
  • খেলাধুলা
  • সংস্কৃতি
  • জীবনধারা
  • ই-পেপার
সমুদ্রবেলা-কে সহযোগিতা করুন
নিউজলেটারঅবদান রাখুন
লগইন
  • সংবাদ
  • মতামত
  • খেলাধুলা
  • সংস্কৃতি
  • জীবনধারা
  • ই-পেপার
সমুদ্রবেলা
সমুদ্রবেলা

বস্তুনিষ্ঠ সংবাদের গর্বিত সারথি

সম্পাদকঃ কামাল হোসেন আজাদ

মেরি ভবন, ভোলাবাবুর পেট্রোল পাম্পের পাশে, প্রধান সড়ক, কক্সবাজার। যোগাযোগ- 01731227807 মেইল- samudrabelabd@gmail.com.

সামাজিক মাধ্যমের সাথে থাকুন

বিভাগসমূহ

  • |সংবাদ
  • |মতামত
  • |খেলাধুলা
  • |সংস্কৃতি
  • |জীবনধারা

আমাদের সম্পর্কে

  • আমাদের কথা
  • যোগাযোগ
  • অভিযোগ
  • শর্তাবলী

সহায়তা

  • আমাদের সহযোগিতা করুন
  • নিউজলেটার
  • ই-পেপার
  • বিজ্ঞাপন দিন

© 2026 সমুদ্রবেলা মিডিয়া গ্রুপ। সর্বস্বত্ব সংরক্ষিত।

গোপনীয়তা নীতিকুকিজ নীতিঅ্যাক্সেসযোগ্যতা
    কক্সবাজার

    ডেস্ক রিপোর্ট সমুদ্রবেলা।

    2026-10-25T13:24:37.000000Z

    পড়তে পারেন

    1

    টেকনাফে আলোচিত বোন হত্যা মামলার পলাতক প্রধান আসামি গ্রেপ্তার

    2

    এবার বরিশালে নৌপুলিশের গুলিতে জেলে নিহত

    3

    নাইক্ষ্যংছড়িতে ইয়াবা ও মোটরসাইকেলসহ আটক ২, জব্দ মোবাইল ফোন

    4

    ইনানীতে মাটি খুঁড়তেই আগুনের কুণ্ডলী, গ্যাসের উপস্থিতির শঙ্কা: আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের তিন ইউনিট

    5

    উখিয়া সীমান্তে ৮০ হাজার পিস ইয়াবা উদ্ধার, নাফ নদী পেরিয়ে পালাল চোরাকারবারি

    6

    উখিয়া সীমান্তে ১ লাখ পিস ইয়াবা উদ্ধার, নাফ নদী পেরিয়ে পালাল দুই ব্যক্তি

    কক্সবাজারে ৭ হাজার পিস ইয়াবাসহ নারী গ্রেপ্তার

    কক্সবাজারে ৭ হাজার পিস ইয়াবাসহ নারী গ্রেপ্তার
    কক্সবাজারের নতুন বাহারছড়া ৬ নম্বর বিআইডব্লিউটিএ ঘাটে অভিযান চালিয়ে ৭ হাজার পিস ইয়াবাসহ এক নারীকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। ছবি: মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, কক্সবাজার জেলা কার্যালয়।

    নিজস্ব প্রতিবেদক | সমুদ্র বেলা

    কক্সবাজার শহরের নতুন বাহারছড়া এলাকায় অভিযান চালিয়ে ৭ হাজার পিস ইয়াবাসহ অনিকা আক্তার প্রকাশ প্রিয়া (১৯) নামে এক নারীকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, কক্সবাজার জেলা কার্যালয়।

    রোববার (২৫ অক্টোবর) সকাল ১১টার দিকে কক্সবাজার পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের নতুন বাহারছড়ায় ৬ নম্বর বিআইডব্লিউটিএ ঘাটের পল্টুনে এ অভিযান পরিচালনা করা হয়।

    মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের দেওয়া তথ্য অনুযায়ী, গ্রেপ্তার অনিকা আক্তারের কাছ থেকে একটি ভ্যানিটি ব্যাগ উদ্ধার করা হয়। ব্যাগের ভেতরে স্কচটেপ ও টিস্যু পেপারে মোড়ানো দুটি বান্ডিলে ৭ হাজার পিস গোলাপি রঙের ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়। এর মধ্যে একটি বান্ডিলে ৪ হাজার এবং অন্যটিতে ৩ হাজার পিস ইয়াবা ছিল। প্যাকেটসহ ট্যাবলেটগুলোর মোট ওজন ৬৭৯ গ্রাম।

    এ সময় তাঁর ব্যাগ থেকে একটি ভিভো ওয়াই১৭এস মডেলের স্মার্টফোনও জব্দ করা হয়।

    গ্রেপ্তার অনিকা আক্তারের স্থায়ী ঠিকানা ময়মনসিংহ জেলার ফুলপুর উপজেলার তেওরকান্দি এলাকায়। তাঁর বর্তমান ঠিকানা কক্সবাজারের উখিয়া উপজেলার কুতুপালং রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পের সি ব্লক বলে অভিযানের তথ্যে উল্লেখ করা হয়েছে।

    এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মোহাম্মদ মিজানুর রহমান বাদী হয়ে কক্সবাজার সদর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) ধারার সারণির ১০(গ) ক্রমিক অনুযায়ী মামলা দায়ের করেছেন।

    সমুদ্র বেলা — বস্তুনিষ্ঠ সংবাদের গর্বিত সারথি।

    সম্পর্কিত খবর

    | কক্সবাজার
    টেকনাফে আলোচিত বোন হত্যা মামলার পলাতক প্রধান আসামি গ্রেপ্তার
    ৯:৫১ AM
    | কক্সবাজার
    এবার বরিশালে নৌপুলিশের গুলিতে জেলে নিহত
    ১২:১২ PM
    | কক্সবাজার
    নাইক্ষ্যংছড়িতে ইয়াবা ও মোটরসাইকেলসহ আটক ২, জব্দ মোবাইল ফোন
    ১০:২০ AM
    | কক্সবাজার
    ইনানীতে মাটি খুঁড়তেই আগুনের কুণ্ডলী, গ্যাসের উপস্থিতির শঙ্কা: আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের তিন ইউনিট
    ১০:২৫ AM
    | কক্সবাজার
    উখিয়া সীমান্তে ৮০ হাজার পিস ইয়াবা উদ্ধার, নাফ নদী পেরিয়ে পালাল চোরাকারবারি
    ১২:৩৭ PM

    সংবাদ খুঁজুন