সমুদ্রবেলা
  • সংবাদ
  • মতামত
  • খেলাধুলা
  • সংস্কৃতি
  • জীবনধারা
  • ই-পেপার
সমুদ্রবেলা-কে সহযোগিতা করুন
নিউজলেটারঅবদান রাখুন
লগইন
  • সংবাদ
  • মতামত
  • খেলাধুলা
  • সংস্কৃতি
  • জীবনধারা
  • ই-পেপার
সমুদ্রবেলা
সমুদ্রবেলা

বস্তুনিষ্ঠ সংবাদের গর্বিত সারথি

সম্পাদকঃ কামাল হোসেন আজাদ

মেরি ভবন, ভোলাবাবুর পেট্রোল পাম্পের পাশে, প্রধান সড়ক, কক্সবাজার। যোগাযোগ- 01731227807 মেইল- samudrabelabd@gmail.com.

সামাজিক মাধ্যমের সাথে থাকুন

বিভাগসমূহ

  • |সংবাদ
  • |মতামত
  • |খেলাধুলা
  • |সংস্কৃতি
  • |জীবনধারা

আমাদের সম্পর্কে

  • আমাদের কথা
  • যোগাযোগ
  • অভিযোগ
  • শর্তাবলী

সহায়তা

  • আমাদের সহযোগিতা করুন
  • নিউজলেটার
  • ই-পেপার
  • বিজ্ঞাপন দিন

© 2026 সমুদ্রবেলা মিডিয়া গ্রুপ। সর্বস্বত্ব সংরক্ষিত।

গোপনীয়তা নীতিকুকিজ নীতিঅ্যাক্সেসযোগ্যতা
    কক্সবাজার

    শাকুর মাহমুদ চৌধুরী

    2026-10-27T10:25:24.000000Z

    পড়তে পারেন

    1

    টেকনাফে আলোচিত বোন হত্যা মামলার পলাতক প্রধান আসামি গ্রেপ্তার

    2

    এবার বরিশালে নৌপুলিশের গুলিতে জেলে নিহত

    3

    নাইক্ষ্যংছড়িতে ইয়াবা ও মোটরসাইকেলসহ আটক ২, জব্দ মোবাইল ফোন

    4

    উখিয়া সীমান্তে ৮০ হাজার পিস ইয়াবা উদ্ধার, নাফ নদী পেরিয়ে পালাল চোরাকারবারি

    5

    উখিয়া সীমান্তে ১ লাখ পিস ইয়াবা উদ্ধার, নাফ নদী পেরিয়ে পালাল দুই ব্যক্তি

    6

    কক্সবাজারে ৭ হাজার পিস ইয়াবাসহ নারী গ্রেপ্তার

    ইনানীতে মাটি খুঁড়তেই আগুনের কুণ্ডলী, গ্যাসের উপস্থিতির শঙ্কা: আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের তিন ইউনিট

    ইনানীতে মাটি খুঁড়তেই আগুনের কুণ্ডলী, গ্যাসের উপস্থিতির শঙ্কা: আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের তিন ইউনিট
    উখিয়ার ইনানীর ছোট ব্রিজসংলগ্ন এলাকায় নলকূপ স্থাপনের জন্য মাটি খননের সময় আগুনের কুণ্ডলী দেখা যায়। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট।

    শাকুর মাহমুদ চৌধুরী (উখিয়া),

    কক্সবাজারের উখিয়া উপজেলার পর্যটন এলাকা ইনানীতে নলকূপ স্থাপনের জন্য মাটি খনন করতে গিয়ে আগুনের কুণ্ডলী দেখা গেছে। একই সঙ্গে মাটি থেকে গ্যাসের গন্ধযুক্ত ধোঁয়া বের হতে থাকায় ভূগর্ভে প্রাকৃতিক গ্যাসের উপস্থিতি থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। আগুন নিয়ন্ত্রণে ঘটনাস্থলে কাজ করছে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট।

    মঙ্গলবার (২৭ অক্টোবর-২০২৬) সকাল সাড়ে ৮টার দিকে ইনানীর ছোট ব্রিজসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। প্রতিবেদন লেখা পর্যন্ত ঘটনাস্থলে আগুন জ্বলছিল।

    স্থানীয় সূত্রে জানা যায়, নলকূপ স্থাপনের জন্য মাটি খনন করার সময় হঠাৎ আগুনের কুণ্ডলী দেখা যায়। একই সঙ্গে মাটির নিচ থেকে গ্যাসের গন্ধযুক্ত ধোঁয়া বের হতে থাকে। বিষয়টি জানাজানি হলে আশপাশের লোকজনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন।

    উখিয়া ফায়ার সার্ভিস স্টেশনের স্টেশন অফিসার সাইদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছেছেন। এখনো আগুন জ্বলছে। প্রাথমিকভাবে মাটির নিচে গ্যাসের উপস্থিতির কারণে এমনটি ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে।

    এদিকে, আগুন বৈদ্যুতিক খুঁটির তারে ছড়িয়ে পড়ার আশঙ্কায় মনখালী থেকে পাটুয়ারটেক পর্যন্ত প্রায় ১৫ কিলোমিটার এলাকায় ৩৩ কেভি বিদ্যুৎ লাইনের সরবরাহ সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। উখিয়া পল্লী বিদ্যুৎ সমিতি এ তথ্য জানিয়েছে।

    ঘটনাস্থলের পাশের একটি পাঁচ তারকা হোটেলে কর্মরত যুবক আলামিন বলেন, ‘যেখানে আগুনের সৃষ্টি হয়েছে, তার পাশের ঘরেই আমরা কয়েকজন হোটেলকর্মী থাকি। ফায়ার সার্ভিস এসেছে। হঠাৎ আগুন দেখে খুবই ভয় পেয়েছি।’

    ভূগর্ভে গ্যাসের উপস্থিতির বিষয়টি এখনো নিশ্চিত নয়। এ বিষয়ে সংশ্লিষ্ট বিশেষজ্ঞদের পরীক্ষা-নিরীক্ষা ও অনুসন্ধানের মাধ্যমে প্রকৃত কারণ নির্ধারণ করা প্রয়োজন। আগুনের উৎস ও এর সম্ভাব্য ঝুঁকি সম্পর্কে নিশ্চিত না হওয়া পর্যন্ত ঘটনাস্থলের আশপাশে সতর্কতা অবলম্বন জরুরি।

    সম্পর্কিত খবর

    | কক্সবাজার
    টেকনাফে আলোচিত বোন হত্যা মামলার পলাতক প্রধান আসামি গ্রেপ্তার
    ৯:৫১ AM
    | কক্সবাজার
    এবার বরিশালে নৌপুলিশের গুলিতে জেলে নিহত
    ১২:১২ PM
    | কক্সবাজার
    নাইক্ষ্যংছড়িতে ইয়াবা ও মোটরসাইকেলসহ আটক ২, জব্দ মোবাইল ফোন
    ১০:২০ AM
    | কক্সবাজার
    উখিয়া সীমান্তে ৮০ হাজার পিস ইয়াবা উদ্ধার, নাফ নদী পেরিয়ে পালাল চোরাকারবারি
    ১২:৩৭ PM
    | কক্সবাজার
    উখিয়া সীমান্তে ১ লাখ পিস ইয়াবা উদ্ধার, নাফ নদী পেরিয়ে পালাল দুই ব্যক্তি
    ১২:৩১ PM

    সংবাদ খুঁজুন