কক্সবাজার সোনালী অতীত ফুটবল ক্লাবের সাধারণ সম্পাদক, রামু সোনালী অতীত ফুটবল ক্লাবের সাবেক সভাপতি ও সাবেক কৃতি ফুটবলার ছিদ্দিক আহমদ ইন্তেকাল করেছেন ।
ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন।
২ নভেম্বর (সোমবার) সকাল ১১টার দিকে কক্সবাজার ইউনিয়ন হাসপাতালে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।
পারিবারিক সিদ্ধান্ত অনুযায়ী আগামীকাল ৩ নভেম্বর (মঙ্গলবার) বাদে জোহর রামু কেন্দ্রীয় জামে মসজিদ মাঠে মরহুম ছিদ্দিক আহমদের নামাজে জানাযা অনুষ্ঠিত হবে।
রামুর এই কীর্তিমান ব্যাক্তির মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। এছাড়াও তাঁর মৃত্যুতে তাৎক্ষণিক গভীর শোক প্রকাশ করেছেন দৈনিক সমুদ্রবেলার সম্পাদক ও প্রকাশক কক্সবাজার প্রেসক্লাবের সহ সভাপতি কামাল হোসেন আজাদ।

