সমুদ্রবেলা
  • সংবাদ
  • মতামত
  • খেলাধুলা
  • সংস্কৃতি
  • জীবনধারা
  • ই-পেপার
সমুদ্রবেলা-কে সহযোগিতা করুন
নিউজলেটারঅবদান রাখুন
লগইন
  • সংবাদ
  • মতামত
  • খেলাধুলা
  • সংস্কৃতি
  • জীবনধারা
  • ই-পেপার
সমুদ্রবেলা
সমুদ্রবেলা

বস্তুনিষ্ঠ সংবাদের গর্বিত সারথি

সম্পাদকঃ কামাল হোসেন আজাদ

মেরি ভবন, ভোলাবাবুর পেট্রোল পাম্পের পাশে, প্রধান সড়ক, কক্সবাজার। যোগাযোগ- 01731227807 মেইল- samudrabelabd@gmail.com.

সামাজিক মাধ্যমের সাথে থাকুন

বিভাগসমূহ

  • |সংবাদ
  • |মতামত
  • |খেলাধুলা
  • |সংস্কৃতি
  • |জীবনধারা

আমাদের সম্পর্কে

  • আমাদের কথা
  • যোগাযোগ
  • অভিযোগ
  • শর্তাবলী

সহায়তা

  • আমাদের সহযোগিতা করুন
  • নিউজলেটার
  • ই-পেপার
  • বিজ্ঞাপন দিন

© 2026 সমুদ্রবেলা মিডিয়া গ্রুপ। সর্বস্বত্ব সংরক্ষিত।

গোপনীয়তা নীতিকুকিজ নীতিঅ্যাক্সেসযোগ্যতা
    জলবায়ু

    ডেস্ক রিপোর্ট সমুদ্রবেলা।

    2026-08-26T12:04:59.000000Z

    পড়তে পারেন

    1

    ষড়যন্ত্র করে জনগণের ভোটাধিকার কেড়ে নেওয়া যাবে না: আমান উল্লাহ আমান

    2

    টেকনাফে দেড় লাখ ইয়াবাসহ ৩ রোহিঙ্গা মাদক কারবারি গ্রেপ্তার

    3

    কক্সবাজারে যাত্রীবাহী বাসে ২৬ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

    4

    সুগন্ধা বিচ থেকে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

    5

    নাইক্ষ্যংছড়িতে ৭ লাখ ৭২ হাজার টাকার সিমেন্ট, সার ও অবৈধ কাঠ আটক

    6

    কক্সবাজারে দেশীয় অস্ত্রসহ ছিনতাইয়ের প্রস্তুতিকালে গ্রেপ্তার ১

    নেপাল-তিব্বতে ভয়াবহ আকস্মিক বন্যা, শত শত নিখোঁজ

    নেপাল-তিব্বতে ভয়াবহ আকস্মিক বন্যা, শত শত নিখোঁজ
    নেপালের রাসুয়া জেলায় ভোতে কোশি নদীতে ভয়াবহ আকস্মিক বন্যা; প্রবল স্রোতে প্লাবিত হয়েছে নদীতীরবর্তী এলাকা।

    নেপালের রাসুয়া জেলায় ভোতে কোশি নদীতে ভয়াবহ আকস্মিক বন্যায় ব্যাপক প্রাণহানি ও ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। প্রবল স্রোতের কারণে শ্যাফ্রুবেশি ও তিমুরে এলাকায় হেলিকপ্টার অবতরণ করতে না পারায় উদ্ধারকাজও ব্যাহত হচ্ছে। স্থানীয় প্রশাসনের ভাষ্য, বেশ কয়েকটি গ্রাম ও অবকাঠামো প্রকল্পের এলাকা পানিতে ভেসে গেছে।

    রাসুয়া জেলার প্রশাসক নরেন্দ্র পারিয়ার জানিয়েছেন, পরিস্থিতি অত্যন্ত গুরুতর হলেও এখনই হতাহত বা ক্ষয়ক্ষতির সঠিক সংখ্যা নিশ্চিত করা সম্ভব নয়। তিনি ভোতে কোশি নদীর তীরবর্তী বাসিন্দাদের দ্রুত নিরাপদ স্থানে সরে যাওয়ার আহ্বান জানিয়েছেন।

    সীমান্তের ওপারে তিব্বতের গিরং কাউন্টিতেও ভূমিধস ও বন্যায় ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। চীনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়ার তথ্য অনুযায়ী, ভূমিধসে গিরং বন্দর ক্ষতিগ্রস্ত হয়েছে এবং শিগাতসে অঞ্চলের সড়ক, বিদ্যুৎ ও যোগাযোগব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়েছে। সেখানে বহু মানুষ নিখোঁজ রয়েছেন বলে জানা গেছে। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং নিখোঁজদের উদ্ধারে সর্বাত্মক প্রচেষ্টার নির্দেশ দিয়েছেন।

    নেপালের জলবায়ু ন্যায়বিচারকর্মী প্রয়াশ অধিকারী জানিয়েছেন, ভয়াবহ স্রোতে পুরো গ্রাম পর্যন্ত নিশ্চিহ্ন হয়ে যাওয়ার খবর রয়েছে। শত শত মানুষ নিখোঁজ এবং ভবন, স্কুল, সেতু ও মহাসড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে বলে তিনি জানান।

    পরিস্থিতি মোকাবিলায় নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ ন্যাশনাল ডিজাস্টার রিস্ক রিডাকশন অ্যান্ড ম্যানেজমেন্ট অথরিটির জরুরি বৈঠক ডেকেছেন। সেনাবাহিনী হেলিকপ্টার ও দুর্যোগ মোকাবিলা দল পাঠিয়েছে। ক্ষয়ক্ষতির বিস্তারিত তথ্য সংগ্রহের পাশাপাশি উদ্ধার তৎপরতা চলছে।

    নেপাল ইলেকট্রিসিটি অথরিটি জানিয়েছে, জলবিদ্যুৎ ও সৌরবিদ্যুৎসহ প্রায় ৪৩০ মেগাওয়াট উৎপাদন সক্ষমতা ক্ষতিগ্রস্ত হয়েছে। কয়েকটি মহাসড়কও বন্ধ হয়ে গেছে।

    বিশেষজ্ঞদের ধারণা, হিমবাহ থেকে বরফ ও পাথরের ধস নেমে নদীর প্রবাহ বাধাগ্রস্ত হওয়ার পর আকস্মিকভাবে বিপুল পানির স্রোত নেমে আসায় এই বন্যার সৃষ্টি হয়ে থাকতে পারে। জলবায়ু বিশেষজ্ঞরা বলছেন, জলবায়ু পরিবর্তনের কারণে দক্ষিণ এশিয়ায় এ ধরনের চরম আবহাওয়ার ঘটনা ক্রমেই ঘন ঘন ও তীব্র হয়ে উঠছে।

    সম্পর্কিত খবর

    | জলবায়ু
    সিলিকন ভ্যালিতে এআই ডেটা সেন্টার নির্মাণে স্থানীয়দের বাধা
    ১২:০২ PM
    | জলবায়ু
    সন্ধ্যার মধ্যে ২ বিভাগে ঝড়ের পূর্বাভাস
    ১০:৪০ PM
    | জলবায়ু
    ফুটবল প্রিমিয়ার লিগ: বসুন্ধরা কিংসের জয়ে শিরোপা লড়াই জোরদার
    ১:১৫ AM
    | জলবায়ু
    বাংলাদেশ ক্রিকেট দলের নতুন কোচ: চন্ডিকা হাথুরুসিংহার দায়িত্ব গ্রহণ
    ১:১৫ AM

    সংবাদ খুঁজুন