সমুদ্রবেলা
  • সংবাদ
  • মতামত
  • খেলাধুলা
  • সংস্কৃতি
  • জীবনধারা
  • ই-পেপার
সমুদ্রবেলা-কে সহযোগিতা করুন
নিউজলেটারঅবদান রাখুন
লগইন
  • সংবাদ
  • মতামত
  • খেলাধুলা
  • সংস্কৃতি
  • জীবনধারা
  • ই-পেপার
সমুদ্রবেলা
সমুদ্রবেলা

বস্তুনিষ্ঠ সংবাদের গর্বিত সারথি

সম্পাদকঃ কামাল হোসেন আজাদ

মেরি ভবন, ভোলাবাবুর পেট্রোল পাম্পের পাশে, প্রধান সড়ক, কক্সবাজার। যোগাযোগ- 01731227807 মেইল- samudrabelabd@gmail.com.

সামাজিক মাধ্যমের সাথে থাকুন

বিভাগসমূহ

  • |সংবাদ
  • |মতামত
  • |খেলাধুলা
  • |সংস্কৃতি
  • |জীবনধারা

আমাদের সম্পর্কে

  • আমাদের কথা
  • যোগাযোগ
  • অভিযোগ
  • শর্তাবলী

সহায়তা

  • আমাদের সহযোগিতা করুন
  • নিউজলেটার
  • ই-পেপার
  • বিজ্ঞাপন দিন

© 2026 সমুদ্রবেলা মিডিয়া গ্রুপ। সর্বস্বত্ব সংরক্ষিত।

গোপনীয়তা নীতিকুকিজ নীতিঅ্যাক্সেসযোগ্যতা
    স্বাস্থ্য ও ফিটনেস

    বিশেষ প্রতিবেদক

    2026-04-01T01:10:47.000000Z

    পড়তে পারেন

    1

    জেলের ছদ্মবেশে ইয়াবা পাচার, টেকনাফে ১০ হাজার ইয়াবাসহ তরুণ আটক

    2

    উখিয়ায় ৩ লাখ ১০ হাজার ইয়াবাসহ একজন আটক

    3

    প্রকল্প বাস্তবায়নে সময়সীমা ও স্বচ্ছতা নিশ্চিতের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

    4

    কক্সবাজারে পুলিশের বিশেষ অভিযান, ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ২১

    5

    দলীয় দাসত্বের মনোনয়ন বাণিঞ্জ্য বনাম গণআকাঙ্ক্ষার রাজনীতি

    6

    সাবেক পুলিশ সুপার আপেল মাহমুদ সাময়িক বরখাস্ত

    কক্সবাজারে ৪৮ ঘন্টায় হামে আক্রান্ত দুই শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি আরও ৪০

    কক্সবাজারে ৪৮ ঘন্টায় হামে আক্রান্ত দুই শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি আরও ৪০
    কেবিন না পেয়ে হাসপাতালের মেঝেতে পড়ে আছে হামে আক্রান্ত শিশুরা। ছবি: সমুদ্রবেলা

    গেল ৪৮ ঘন্টায় কক্সবাজার হামের উপসর্গ নিয়ে দুই শিশুর মৃত্যু হয়েছে। একই সঙ্গে জেলায় উদ্বেগজনক হারে বাড়ছে হামে আক্রান্ত শিশুর সংখ্যা। বর্তমানে কক্সবাজার সদর হাসপাতালের হাম ওয়ার্ডে ৪০টি শিশু ভর্তি রয়েছে।

    বুধবার (১ এপ্রিল) বিকেলে কক্সবাজার সদর হাসপাতালের শিশু স্বাস্থ্য বিভাগের সহকারী রেজিস্ট্রার ডা. শহিদুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন।

    তিনি জানান, আজকেও হামের উপসর্গ নিয়ে ভর্তি হওয়া হিরা মনি নামে আরও এক শিশুর মৃত্যু হয়েছে। এরআগে গতকালও একজনের মৃত্যু হয়।তবে শিশু দুটি শুধু হামে আক্রান্ত ছিল না। তারা নিউমোনিয়াসহ অন্যান্য জটিলতাও ছিল। পাশাপাশি সে আগে থেকেই অপুষ্টিতে ভুগছিল।

    তিনি বলেন, “আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি, কিন্তু শেষ পর্যন্ত শিশুটিকে বাঁচানো সম্ভব হয়নি।”

    এ বিষয়ে জানতে চাইলে কক্সবাজারের ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. মহিউদ্দীন মোহাম্মদ আলমগীর জানান, শিশুটি হামের পাশাপাশি অন্যান্য রোগে আক্রান্ত ছিল এবং চিকিৎসকদের সর্বোচ্চ চেষ্টার পরও তাকে বাঁচানো যায়নি।

    হাসপাতাল সূত্র জানায়, আজকেও নতুন করে ১১টি শিশু হামে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছে। বর্তমানে মোট ভর্তি রয়েছে ৪০ জন। এ পর্যন্ত কক্সবাজার সদর হাসপাতালে হামে আক্রান্ত হয়ে চিকিৎসা নিয়েছে মোট ১১৯ শিশু। এর মধ্যে বেশ কয়েকজন জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছে।

    রোগীর চাপ সামাল দিতে কক্সবাজার সদর হাসপাতালে হামে আক্রান্ত শিশুদের জন্য পৃথক ওয়ার্ড চালু করা হয়েছে। সেখানে আলাদা নার্সসহ প্রয়োজনীয় সরঞ্জাম নিশ্চিত করা হয়েছে।

    ডা. শহিদুল আলম বলেন, “প্রতিদিন কয়েকগুণ হারে রোগী বাড়ছে। রোগীর চাপ সামাল দিতে আমাদের হিমশিম খেতে হচ্ছে। তবে সবাই সহযোগিতা করলে পরিস্থিতি মোকাবিলা সম্ভব।”

    সম্পর্কিত খবর

    | স্বাস্থ্য ও ফিটনেস
    প্রতিদিন সকালে দুধ দিয়ে চা-কফি পানের প্রভাব জানুন
    ৩:০৮ AM
    | স্বাস্থ্য ও ফিটনেস
    স্মার্ট সিটি: গাজীপুরে বাংলাদেশের প্রথম স্মার্ট সিটি প্রকল্প
    ১:১৫ AM

    সংবাদ খুঁজুন