কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজার সদর থানার মামলায় বড়বাজার মসজিদের তামার তার চুরির অভিযোগে এজাহারভুক্ত ১ নম্বর আসামি মো. রফিককে (২০) গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বিকেল ৫টা ৫ মিনিটের দিকে কক্সবাজার সদর থানাধীন পুরাতন ফায়ার সার্ভিস সংলগ্ন কালভার্টের নিচ থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার রফিক টেকনাফের হ্নীলা ইউনিয়নের জাদিমুরা নার্সারি পাহাড় এলাকার মো. ছালামের ছেলে। তার মা মৃত শামরুক। বর্তমানে তিনি কক্সবাজার লালদীঘি পাড় এলাকায় ভাসমান অবস্থায় বসবাস করছিলেন বলে পুলিশ জানিয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, বড়বাজার মসজিদের তামার তার চুরির ঘটনায় কক্সবাজার সদর থানায় গত ৮ সেপ্টেম্বর মামলা নং-২১ দায়ের করা হয়। মামলাটিতে দণ্ডবিধির ৩৭৯/৩৪ ধারায় অভিযোগ আনা হয়েছে। ওই মামলার এজাহারভুক্ত ১ নম্বর আসামি ছিলেন রফিক।
পুলিশের অভিযানে তাকে গ্রেপ্তারের পর মামলার পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

