সমুদ্রবেলা
  • সংবাদ
  • মতামত
  • খেলাধুলা
  • সংস্কৃতি
  • জীবনধারা
সমুদ্রবেলা-কে সহযোগিতা করুন
নিউজলেটারঅবদান রাখুন
লগইন
  • সংবাদ
  • মতামত
  • খেলাধুলা
  • সংস্কৃতি
  • জীবনধারা
সমুদ্রবেলা
সমুদ্রবেলা

বস্তুনিষ্ঠ সংবাদের গর্বিত সারথি

সম্পাদকঃ কামাল হোসেন আজাদ

মেরি ভবন, ভোলাবাবুর পেট্রোল পাম্পের পাশে, প্রধান সড়ক, কক্সবাজার। যোগাযোগ- 01731227807 মেইল- samudrabelabd@gmail.com.

সামাজিক মাধ্যমের সাথে থাকুন

বিভাগসমূহ

  • |সংবাদ
  • |মতামত
  • |খেলাধুলা
  • |সংস্কৃতি
  • |জীবনধারা

আমাদের সম্পর্কে

  • আমাদের কথা
  • যোগাযোগ
  • অভিযোগ
  • শর্তাবলী

সহায়তা

  • আমাদের সহযোগিতা করুন
  • নিউজলেটার
  • বিজ্ঞাপন দিন

© 2026 সমুদ্রবেলা মিডিয়া গ্রুপ। সর্বস্বত্ব সংরক্ষিত।

গোপনীয়তা নীতিকুকিজ নীতিঅ্যাক্সেসযোগ্যতা
    কক্সবাজার

    ডেস্ক রিপোর্ট সমুদ্রবেলা।

    2026-07-23T14:30:20.000000Z

    পড়তে পারেন

    1

    অবৈধ পানের বরজ উচ্ছেদে গিয়ে হামলার শিকার বনকর্মীরা, রেঞ্জ কর্মকর্তাসহ ৫ জন আহত

    2

    হোয়াইক্যংয়ের কাটাখালী সীমান্তে ফের সক্রিয় মাদক সিন্ডিকেট, দুই ভাইয়ের বিরুদ্ধে ইয়াবা পাচার ও ছিনতাইয়ের অভিযোগ

    3

    টেকনাফে অপহরণ বন্ধে কার্যকর পদক্ষেপের দাবি ইসলামী ছাত্র আন্দোলন কক্সবাজার জেলার

    4

    কক্সবাজারের জেষ্ঠ্য সাংবাদিক আতাহার ইকবালের ইন্তেকাল

    5

    নুনিয়ারছড়ার আ’লীগ নেতা ছৈয়দ করিমের মানবপাচার চক্র সক্রিয়

    6

    জীবনমান উন্নয়নে চকরিয়ার ১৭জন ভিক্ষুক পেলো পুনর্বাসন সহায়তা

    টেকনাফে চলমান অপহরণ বন্ধের দাবীতে আমৃত্যু অনশন পালন করছিলেন যুবক সাইফুল

    টেকনাফে চলমান অপহরণ বন্ধের দাবীতে আমৃত্যু অনশন পালন করছিলেন যুবক সাইফুল
    ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে অনশনরত শিক্ষার্থী সাইফুল ইসলাম জিহাদীর সঙ্গে কথা বলছেন কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সংসদ সদস্য আলহাজ্ব শাহজাহান চৌধুরী।

    টেকনাফে চলমান অপহরণ, ডাকাতি, মানবপাচার ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিতের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে টানা ৯০ ঘণ্টারও বেশি সময় ধরে আমরণ অনশন পালনকারী শিক্ষার্থী সাইফুল ইসলাম জিহাদী অবশেষে তার অনশন কর্মসূচি সমাপ্ত করেছেন।

    ২৩ জুলাই (বৃহস্পতিবার) অনশনস্থলে উপস্থিত হন কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সংসদ সদস্য আলহাজ্ব শাহজাহান চৌধুরী। তিনি অনশনরত সাইফুল ইসলাম জিহাদীর সাথে দীর্ঘ সময় কথা বলেন এবং তার উত্থাপিত দাবিগুলো মনোযোগ সহকারে শোনেন।

    এ সময় সংসদ সদস্য টেকনাফে অপহরণ, ডাকাতি, মানবপাচার ও জননিরাপত্তা সংকট নিরসনে সংশ্লিষ্ট মন্ত্রণালয়, প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে দ্রুত কার্যকর উদ্যোগ গ্রহণের আশ্বাস দেন।

    সংসদ সদস্যের এই আশ্বাসের পর সাইফুল ইসলাম জিহাদী তার টানা ৯০ ঘণ্টারও বেশি সময় ধরে চলা আমরণ অনশন কর্মসূচি সমাপ্ত করেন।

    উল্লেখ্য, টেকনাফে দীর্ঘদিন ধরে চলমান অপহরণ, মুক্তিপণ আদায়, ডাকাতি ও মানবপাচারের ঘটনায় সাধারণ মানুষের মধ্যে চরম নিরাপত্তাহীনতা সৃষ্টি হয়েছে। এসব ঘটনার প্রতিবাদ এবং অপহরণমুক্ত টেকনাফ গড়ার দাবিতে শিক্ষার্থী সাইফুল ইসলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে আমরণ অনশন শুরু করেন।

    তার এই কর্মসূচির প্রতি বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, ছাত্র, পেশাজীবী ও মানবাধিকার সংগঠন, সাংবাদিক এবং সচেতন নাগরিকরা সংহতি প্রকাশ করেন। অনশন চলাকালে টেকনাফের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের দাবির সঙ্গে একাত্মতা জানিয়ে মানববন্ধন ও সংহতি কর্মসূচিও অনুষ্ঠিত হয়।

    অনশন শেষে সাইফুল ইসলাম আশা প্রকাশ করেন, সংসদ সদস্যের দেওয়া আশ্বাস বাস্তবায়নের মাধ্যমে টেকনাফে অপহরণ, ডাকাতি ও মানবপাচার দমনে দৃশ্যমান ও কার্যকর পদক্ষেপ নেওয়া হবে এবং সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা হবে।

    সম্পর্কিত খবর

    | কক্সবাজার
    অবৈধ পানের বরজ উচ্ছেদে গিয়ে হামলার শিকার বনকর্মীরা, রেঞ্জ কর্মকর্তাসহ ৫ জন আহত
    ৯:৫৬ AM
    | কক্সবাজার
    হোয়াইক্যংয়ের কাটাখালী সীমান্তে ফের সক্রিয় মাদক সিন্ডিকেট, দুই ভাইয়ের বিরুদ্ধে ইয়াবা পাচার ও ছিনতাইয়ের অভিযোগ
    ৭:২০ PM
    | কক্সবাজার
    টেকনাফে অপহরণ বন্ধে কার্যকর পদক্ষেপের দাবি ইসলামী ছাত্র আন্দোলন কক্সবাজার জেলার
    ১:৩৫ PM
    | কক্সবাজার
    কক্সবাজারের জেষ্ঠ্য সাংবাদিক আতাহার ইকবালের ইন্তেকাল
    ১০:৪৮ AM
    | কক্সবাজার
    নুনিয়ারছড়ার আ’লীগ নেতা ছৈয়দ করিমের মানবপাচার চক্র সক্রিয়
    ৩:৫৮ PM

    সংবাদ খুঁজুন